সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইমরান খানের দলের সমাবেশ, পাকিস্তানে উত্তেজনা

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের রাজাধানী ইসলামাবাদের কাছেই রোববার সমাবেশ করতে যাচ্ছে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই সমাবেশকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। কারণ ইসলামাবাদের প্রশাসন নিরাপত্তার ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক জাতীয় সড়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ কর্মকর্তাদের নির্দিষ্ট সীমার মধ্যে থাকাসহ কর্তব্যে নিয়োজিতদের সরঞ্জাম দিয়ে সজ্জিত করা ও এ সময় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।

তাছাড়া পুলিশ পিটিআইয়ের সমাবেশের কাছাকাছি জায়গা থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করেছে। ওই ব্যাগ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, বৈদ্যুতিক তার ও অন্যান্য বিস্ফোরক উপাদান পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয় দল রয়েছে ও এ বিষয়ে তদন্ত চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে পুলিশ, রেঞ্জার্স ও আধাসামরিক বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় দল সমাবেশস্থল ও রাজধানীজুড়ে মোতায়েন থাকবে। এর আগে সমস্যার কারণে ২২ আগস্টের সমাবেশের তারিখ পিছিয়ে দেওয়া হয়। জানানো হয় ৮ সেপ্টেম্বর সমাবেশ হবে। পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান বলেন, দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী এই সমাবেশ হবে।