Skip to content

শীর্ষ খবর

জাতীয় নির্বাচন ২০২৪: নরসিংদী-৪ আসনের কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বাতিল

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, বেলাবো উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু...

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৭টা ৫৫ মিনিটের আগে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান এবং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। প্রধানমন্ত্রী...

বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফবাসে আগুন

বরিশালে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বাসটি নগরের বগুড়া রোডে ব্যাংক ভবনের সামনে পার্ক করা ছিল। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান...

গত দুই মাসে রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ক্ষতি ১.৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন খাত। গত বছরের ২৮ অক্টোবর থেকে সারাদেশে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে দুর্বৃত্তদের দ্বারা বাস, ডিপো ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ সড়ক...

হরতালে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি। এই কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম...

জাতীয় নির্বাচন ২০২৪: সারা দেশে র‍্যাবের ৭০০ টহল দল মোতায়েন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে ৭০০ টহল দল মোতায়েন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সবার সঙ্গে...

বেনাপোল এক্সপ্রেসে আগুন: বিএনপি নেতাসহ আটক ৬

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজনের মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার হওয়া বাকিদের পরিচয় জানা যায়নি। শনিবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে...

১৬ ঘণ্টায় ৬টি গাড়ি ও ১০টি স্থাপনায় আগুন: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় অন্তত ৬টি গাড়ি ও ১০টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিলে ৪ জন...

রাজনৈতিক ফায়দার জন্য আবারো আগুন নিয়ে খেলা শুরু করেছে সরকার: ট্রেনে অগ্নিসংযোগ প্রসঙ্গে বিএনপি

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, সরকার বিরোধী দলকে দোষারোপ করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আগুন নিয়ে খেলছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার আবারো আগুন নিয়ে খেলা...

সিলেটের লালাবাজারে ট্রাকে আগুন

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক সিএনজিচালিত অটোরিকশা চালক জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ...

সীতাকুণ্ডে দুর্বত্তদের আগুনে পুড়ল পিকআপ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঢালিপাড়া রাস্তার মাথা (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে) এ ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম...

বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। শনিবার (৬ জানয়ারি) সকাল ৬টায় শুরু হওয়া হরতাল শেষ হবে সোমবার সকাল ৬টায়। ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...