সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি

সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীর গতিতে কমছে নদ-নদীর পানি। তবে এখনো বিপৎসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারার ৩টি পয়েন্টের পানি। এছাড়া অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীদ পয়েন্টে ২০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় বন্যাকবলিত মানুষ রয়েছেন ৮ লাখ ৩ হাজার ৩৬৫ জন। জেলার ৭৩৪টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন ১৩ হাজার ১৫৪জন। সোমবার এ সংখ্যা ছিল ১৩ হাজার ২০৯ জন।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে নদ-নদীর পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরুর করেছেন অনেকেই। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৩ জুন থেকে শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

—–ইউএনবি