সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ ‘নিঃসন্দেহে চিত্তাকর্ষক’: চার্লস হোয়াইটলি

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ ‘নিঃসন্দেহে প্রশংসনীয়’। তবে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ ও উপযুক্ত জনশক্তি।

তিনি বলেন, ‘আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরকে সমর্থন অব্যাহত রেখেছি। বাংলাদেশ সরকারের সঙ্গে ইইউয়ের পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব অব্যাহত রয়েছে।’

রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সংস্কার ও শক্তিশালীকরণের অগ্রযাত্রায় ইইউ অবিচল অংশীদার।

আইএলওর শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কৌশলগত বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং নীতি সহায়তার জন্য আমরা দেশটির জনগণকে দক্ষ করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছি।’

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে প্রবৃদ্ধি ও সমৃদ্ধির নতুন সুযোগ উন্মোচন করতে পারে তরুণরা। যা সবার জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।

তিনি বলেন, ‘আসুন আমরা একসঙ্গে আরও দক্ষ, সহনীয় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করে যাই।’

রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে দক্ষতা উন্নয়ন ও টিভিইটি খাতে উল্লেখযোগ্য অর্জনে ইইউ সন্তুষ্ট।

তিনি বলেন, এই সাফল্য এই সময়ে ইইউ ও বাংলাদেশ সরকারের মধ্যে সাধারণ দৃষ্টিভঙ্গি ও টেকসই অংশীদারিত্বের একটি প্রমাণ।

রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে আমাদের সহযোগিতাও এই অর্জনগুলো উপলব্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

—–ইউএনবি