সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এল ৪০ বাংলাদেশি ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা শেখ পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি
Skip to content

সারাদেশ

কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ দুই জন আটক

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু (২৮) ও আধপাশা গ্রামের শংকর দেব (২২)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কমলগঞ্জ থানা এলাকার শমসেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‌‘কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি MOND ব্রান্ডের ১০হাজার শলাকা সিগারেট ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরাচালানোর মাধ্যমে বিদেশি সিগারেট এনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এঘটনায় আটককৃত দুই জন ও পলাতক দুইজনসহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে অনন্য প্রচারণা

রংপুর ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়ন, তাদের জ্বালানি অধিকার নিশ্চিত করা এবং নীতিনির্ধারক হিসেবে তাদের ভূমিকার স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে শুক্রবার  রংপুরের আবু সাইদ চত্বরে একটি অনন্য প্রচারণার...

উপকূলের নারীদের টিকে থাকার সংগ্রাম, জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে উপকূলের নারীদের  প্রজনন স্বাস্থ্য

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রজনন স্বাস্থ্য সহ  হুমকির  মুখে পড়েছে সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রার  মানুষের জীবনযাত্রা। নিয়ম করে বছরের বিভিন্ন সময় নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে নদ-নদীর বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হচ্ছে...

শ্রীমঙ্গলে ২ শতাধিক খেলোয়ারের মাঝে তুরস্কের ইফতার সামগ্রী বিতরণ 

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল, প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান উপলক্ষে তুরস্কের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা পক্ষ থেকে প্রায় দুই শতাধিক চা বাগানের খেলোয়াড়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার(৭ মার্চ) সকালে উপজেলার...

বেরোবির ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট তিন বছর ধরে কার্যক্রম বন্ধ, ঘরে বসে বেতন নেন কর্মকর্তা কর্মচারীরা

আব্দুর রহমান মিন্টু,রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের তিন বছর ধরে কার্যক্রম পুরোপুরি বন্ধ। অফিসেও আসেন না ৭ কর্মকর্তা-কর্মচারীরা।অথচ নিয়মিত বেতন নেবার অভিযোগ উঠেছে। মোট ৫ লাখ ৭৫...

সাপাহারে বসতবাড়ি হারানোর আশংকায় আতংকিত একটি আদিবাসী পরিবার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার কামাশপুর আদিবাসী পাড়ার দুলাল এক্কার অসহায় পরিবার প্রভাবশালী মহলের রোষানলে পড়ে বসতবাড়ি হারানোর আশংকায় আতংকিত। ভুক্তভোগী ওই গ্রামের বাসিন্দা মৃত শ্ৰীঃ ষষ্ঠি এক্কার ছেলে শ্রীঃ দুলাল এক্কা(২৪) এ...

রমজানে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে খুলনার  বিনা লাভের দোকান

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: দেশব্যাপী নিত্যপণ্যের দামের উত্তাপে পুড়ে ছাড়খার ক্রেতা সাধারণ।রমজানে লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। এ অবস্থায় সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশে বুধবার (৫ মার্চ) খুলনায় ‘বিনা...

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা জোরদার

রংপুর ব্যুরো: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ আন্ত:জেলা ও দূরপাল্লার বাসের লাইন ম্যানেজারদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে। গতকাল বুধবার সকালে হাইওয়ে...

ডামুড্যায় বাজারে লেবুর হালি ৮০ টাকা

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ ডামুড্যা বাজারে লেবুর হালি ৮০ টাকা। পবিত্র রমজান মাসের শুরু হতেই বাজারে লেবু, বেগুন ও শসার দাব বেড়েছে। সাধারণত রোজার সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকে। ডামুড্যায় হাট বাজারে চড়া দামে...

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা আদায়

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার মুন্সিবাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ...

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহরম মিয়া (৬০)...

বিশুদ্ধ পানি পাচ্ছেন না চাহিদার দুই তৃতীয়াংশ গ্রাহক, দুই শোধনাগার ও ২২ গভীর পাম্প বিকল

আব্দুর রহমান মিন্টু, রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না নগরভবন। নগরীতে প্রতিদিন যে পরিমাণ পানির চাহিদা সে অনুযায়ী দুই তৃতীয়াংশ পৌছায় না নগরিকদের কাছে। ভুগর্ভস্থ থেকে...