সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর সিও বাজার এলাকা হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গতকাল শনিবার দুপুরে র‌্যাব -১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবুল হাসান সংবাদ মাধ্যমকে জানান সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল  গতকাল শুক্রবার  ২১.০৫ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-০১/৯২, তাং-০১/০৩/২০২৫, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯ (১) মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে ।

রংপুর মহানগরীর সিও বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে   মিঠাপুকুর  উপজেলার চিথলী উত্তরপাড়া-মোঃ ইউসুফ আলী পুত্র আসামী মোঃ মারুফ হাসান (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো বলেন পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে  মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।