সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে: উপাচার্য 

রংপুর ব্যুরো: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, শিক্ষার্থীদের গবেষণা ও উচ্চশিক্ষা অর্জনে দক্ষতা বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তিনি শিক্ষার্থীদের সময় ও সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘মাস্টারিং ইংলিশ কমিউনিকেশন স্কিলস এন্ড আইইএলটিএস ফর স্পেনডিড ফিউচার অব দ্যা লার্নারস’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপাচার্য আরও বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে নেতিবাচকতা থেকে দূরে রেখে ইতিবাচকভাবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে নতুন নতুন গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হবার আহবান জানান। তিনি বলেন, বিশ^বিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বড় ভূমিকা রয়েছে।

কর্মশালায় অতিথি বক্তা হিসেবে ইংলিশ ল্যাংগুয়েজ একাডেমি অব বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও মোঃ শরিফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।