সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু-নেতা আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু-নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দু-নেতা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মানিক।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গঙ্গাচড়া বাজার থেকে বুলবুল আহমেদকে এবং বেতগাড়ী বাজার থেকে আখতারুজ্জামান মানিককে রাত ১০টার দিকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ আটক করে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এ দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুরোনো কোনো মামলা নেই। তবে তাদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারার অভিযোগ আছে।