Skip to content

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

 

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার পর এই গুরুত্বপূর্ণ ধাপের সূচনা করা হয়।

এর আগে একটি উদ্বোধনী প্রতিনিধি দল হেলিকপ্টারযোগে প্রকল্প এলাকায় পৌঁছায়। তাদের উপস্থিতিতেই জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউরেনিয়াম লোডিংয়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং প্রযুক্তিগত দিক থেকেও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই এ কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

প্রকল্প কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ