Skip to content

LIVE 26'
Haiti
0-0
Scotland
Source: ESPN

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এতে করে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত আক্রান্ত হয়ে ঢাকায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বরিশালে ২ জন, ঢাকায় ২ জন, ময়মনসিংহে ১ জন এবং সিলেটে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৬ জন। ফলে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত ১৯ হাজার ৯৯১ জন হামে আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এনএনবাংলা/