টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। মিরপুরের আকাশ এখনো ঘন কালো মেঘে ঢাকা, আর আবহাওয়া পূর্বাভাসে রয়েছে বৃষ্টির জোর সম্ভাবনা—যার কারণে ম্যাচে যেকোনো সময় বিঘ্ন ঘটতে পারে। এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই সম্ভবত রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক নিক কেলি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। পেসার তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দিয়ে তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। অন্যদিকে নিউজিল্যান্ড দলেও একাধিক পরিবর্তন দেখা গেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, রিপন মণ্ডল ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: কাটিন ক্লার্ক, টিম রবিনসন, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোদি, জেইডেন লেনক্স ও বেন সিয়ার্স।
এনএনবাংলা/পিএইচ
