সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রেলপথে ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ডাবল লাইন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সিলেট নগরের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সুরমা নদীর তীরে যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ প্রকল্প বন্যা ও জলজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সিলেটের সামগ্রিক উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কসহ সড়ক ও অবকাঠামোর উন্নয়ন, রেলপথ আধুনিকায়নের অংশ হিসেবে ডাবল লাইন চালু করা, কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবার মানোন্নয়ন।

এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এনএনবাংলা/পিএইচ