সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

হাম সন্দেহে একদিনে আরও চার জনের মৃত্যু

ছবি: এআই দিয়ে তৈরি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানানো হয়েছে শুক্রবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত এক দিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১,০২৪ জন। আর ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৩২৫ জনে।

এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭২ জন। আর ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫,২১৮ জন।

একই সময়ে, ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬,৯১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩,২২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু না হলেও, ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছেন ৪৯ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।

এনএনবাংলা/পিএইচ