সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে পারে ইরান

ইরানের শীর্ষ কূটনৈতিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে আগ্রহী তেহরান। তবে এ জন্য ওয়াশিংটনকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি ও হুমকিমূলক বক্তব্য’ থেকে সরে আসতে হবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার তুরস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আঞ্চলিক এক বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ নিয়ে তেহরানের অবস্থান স্পষ্ট করেন। ওই বৈঠকে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আরাগচি বলেন, “এই যুদ্ধ ইরান শুরু করেনি। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা চালায়, তাহলে তার মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, মতপার্থক্য সংলাপের মাধ্যমেই সমাধান হওয়া উচিত এবং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান আবারও আলোচনায় বসতে আগ্রহী। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি ও উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন সংঘাত চলার পর ৮ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে।

এরপর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি চুক্তির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে বসেন। প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি, ফলে চুক্তি স্বাক্ষর ছাড়াই বৈঠক শেষ হয়।

পরবর্তী সংলাপের ভিত্তি হিসেবে ইরান সম্প্রতি তিন স্তরের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। পরে পাকিস্তানের মাধ্যমে আরও একটি নতুন প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে তেহরান, যদিও এ প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এনএনবাংলা/পিএইচ