সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ্যে এসেছে। এবারের পুরস্কারের লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যবধান ছিল খুবই সামান্য। মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। খবর টিওয়াইসি স্পোর্টসের।

লন্ডনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ২০২৬ সালের ব্যালন ডি’অর হাতে ওঠে কেইনের। ১০৫৫ পয়েন্ট নিয়ে পুরস্কার জিতেছেন ইংলিশ এই ফরোয়ার্ড। অন্যদিকে ১০২৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৮৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে পডিয়াম পূর্ণ করেছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল।

এবারের ভোটে আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজও ছিলেন আলোচনায়। ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ৬১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন। কেইন, এমবাপ্পে, ইয়ামাল ও রদ্রির পরেই ছিল তার অবস্থান।  অন্যদিকে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ পেয়েছেন মাত্র ১১ পয়েন্ট। ১০০ জন বিশেষজ্ঞ সাংবাদিকের ভোটে তার অবস্থান হয়েছে ২২তম।

ভোটের পয়েন্ট বণ্টন যেভাবে
প্রতিটি দেশের একজন করে প্রতিনিধি হিসেবে মোট ১০০ জন সাংবাদিক এবারের ব্যালন ডি’অরের ভোটে অংশ নেন। ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তারা সেরা ১০ খেলোয়াড়কে বেছে নেন।

ভোটের পয়েন্ট বণ্টন ছিল:
প্রথম স্থান: ১৫ পয়েন্ট
দ্বিতীয় স্থান: ১২ পয়েন্ট
তৃতীয় স্থান: ১০ পয়েন্ট
চতুর্থ স্থান: ৮ পয়েন্ট
পঞ্চম স্থান: ৭ পয়েন্ট
ষষ্ঠ স্থান: ৫ পয়েন্ট
সপ্তম স্থান: ৪ পয়েন্ট
অষ্টম স্থান: ৩ পয়েন্ট
নবম স্থান: ২ পয়েন্ট
দশম স্থান: ১ পয়েন্ট
কেইন পেয়েছেন সর্বোচ্চ ৪০টি প্রথম স্থানের ভোট। অন্যদিকে এমবাপ্পে পেয়েছেন ২৩টি। ভোটের এই ব্যবধানই শেষ পর্যন্ত দুজনের পয়েন্টের ব্যবধান গড়ে দিয়েছে।