Skip to content

বিশ্বে করোনায় মৃত্যু ৬২ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৫৯ লাখ তিন হাজার ৩৫১ এবং মোট মৃতের সংখ্যা ৬২ লাখ ৯৭ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ২৮ হাজার ৩৩৭ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ২৯ হাজার ৫৬৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৩০৩ জনে।