Skip to content

শাকিবের সিনেমায় জাহিদ আকবরের গান

অনলাইন ডেস্ক :

ঈদে মুক্তি পাচ্ছে ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও একটি গান প্রকাশ হয়েছে। এবার আরেকটি গান প্রকাশ হতে যাচ্ছে। তপু খান পরিচালিত এই গানের কথা লিখেছেন জাহিদ আকবর। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল আর ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও শবনম বুবলী।জাহিদ আকবর জানাচ্ছেন, ‘সুরমা সুরমা’র মধ্য দিয়ে শাকিব খানের সিনেমায় দ্বিতীয়বারের মতো গান লিখেছেন তিনি। ২০১৪ সালে শাকিব খান অভিনীত ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমায় ‘যেখানে যাবে আমাকে পাবে’ শিরোনামে গান লিখেছিলেন। ৯ বছর পর আবারও শাকিবের সিনেমায় আসছে নতুন গান। গান সম্পর্কে নির্মাতা তপু খান বলেন, ‘সুরমা সুরমা’গান নিয়ে প্রাথমিকভাবে আমরা মানে আমাদের টিম একটা মতামতে পৌঁছেছি যে গানটি মানুষের মনে জায়গা করে নেবে। কথা ও সুরের সংমিশ্রণ এই গানের বাড়তি আবেদন তৈরি করেছে। গান প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘ইমরানের সঙ্গে আমার গান লেখার রসায়ন বরাবরই আনন্দদায়ক। কোনাল এই সময়ের অন্যতম প্লেব্যাক কণ্ঠশিল্পী। সব মিলিয়ে ভালো একটা কিছু হবে আশা করছি। যারা দীর্ঘদিন আমার লেখা নতুন গানের অপেক্ষায় ছিলেন, ‘সুরমা সুরমা’ হোক তাদের জন্য। ‘লিডার : আমিই বাংলাদেশ’ ঈদে বেশ আলোড়ন তৈরি করবে বলে এর নির্মাতা মনে করছেন।