সাম্প্রতিক
নিজ কার্যালয়ে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল বেনজীরের দুর্নীতির মামলায় আরও ১২ জনের সাক্ষ্য ঋণখেলাপির পর ব্যাংক খাতে শুরু হয় ‘লুটপাটের সংস্কৃতি’: ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ হত্যা হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা: ক্যারিয়ার ধ্বংসের চক্রান্তের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ
Skip to content

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহিদ শাহনেওয়াজ হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। পালানোর সময় জনসাধারণকে ভয় দেখাতে গুলিও ছোড়ে তারা। দুর্বৃত্তদের উভয়ের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল।

আহত ব্যক্তিকে উদ্ধার করে কয়েকজন শিক্ষার্থী দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন বলেন, গুলির খবর পেয়ে হাসপাতালে এসেছি। তবে ওই ব্যক্তি মারা গেছেন। তার পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এনএনবাংলা/