সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে আসামি

সিলেটের জকিগঞ্জ থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছেন রাসেল আহমদ রাসু (২৪) নামের চুরির মামলার আসামি।

রাসেল আহমদ জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।

চুরির মামলায় বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা হাজতে রেখেছিল পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে রাসেল। তাকে ধরতে থানা পুলিশ ও ডিবি পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙে চুরির একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করে হাজতে রাখা হয়। সকাল ১০টার দিকে হাজতে তাকে পাওয়া যায়নি। এ সময় থানার ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাসু চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রায় প্রতিটি চুরির ঘটনায় সে ভেন্টিলেটর ভেঙে কাজ করেছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

—-ইউএনবি