সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আতশবাজি-ফানুস নিষিদ্ধ: ডিএমপি

বড়দিন (২৫ ডিসেম্বর) ও নববর্ষ (৩১ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদার করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এই সময়ে মিছিলে মশাল না আনার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এর আগে ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে সরকার।

—-ইউএনবি