সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভুটানের ‘কুইন মাদার’র ঢাকায় যাত্রাবিরতি

ভুটানের ‘কুইন মাদার’ দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং তার রাজকীয় প্রতিনিধি দল শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকায় যাত্রাবিরতি করেছেন।

ট্রানজিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং ভুটানের রাজকীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং এমপি নাহিদ এজাহের খান।

রানী তার রাজপরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় ট্রানজিটের সময় সব ব্যবস্থা করার জন্য তিনি আন্তরিকভাবে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

—-ইউএনবি