সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জয়পুরহাটে ট্রেনে নাশকতার পৃথক মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর)ভোরে জয়পুরহাটের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাটের নিশিপাড়া মহল্লার অপু ও তাইজুল ইসলাম এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, ‘গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ও ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়।

ওই দু’টি নাশকতার ঘটনার সন্দেহভাজন মূল হোতা অপু,তাইজুল ও মমিন।

তিনি বলেন, আজ আকস্মিক অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

—-ইউএনবি