সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাতক্ষীরায় ১৮টি ককটেল উদ্ধার র‌্যাবের

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা মাঠে ককটেলগুলো নিস্ক্রিয় করে র‌্যাবের বোম ডিসপোজাল টিম।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগে থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কিভাবে বা কারা এগুলো সেখানে এনেছে তা তদন্তে বেরিয়ে আসবে।

—–ইউএনবি