সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বরিশালে দ্বিতীয় দিনের মতো বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে বরিশাল আইনজীবী সমিতি ও জেলা জজ কম্পাউন্ড চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির জেলা সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আলী হায়দার বাবুল, এনায়েত হোসেন বাচ্চুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘বর্তমান সরকার দেশ থেকে আইনের শাসন দূর করে দিয়েছে। ফলে সাধারণ মানুষ আজ দুর্বিষহ অবস্থায় রয়েছে।’

এ অবস্থান থেকে পরিত্রাণে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে ৭ দিনের সব আদালত বর্জনের কর্মসূচি পালন করছে অঙ্গ সংগঠনটি।

—-ইউএনবি