সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না, আমার কাজ ভোট আয়োজন করা’

ভোটার উপস্থিতি নিয়ে ভাবছেন না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তার কাজ ভোট আয়োজন করা।

রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি কম না কি বেশি সে বিষয়ে আমি কিছুই জানি না। ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না। আমার কাজ ভোট আয়োজন করা।’

ভোটের বিষয়ে জনগণের মধ্যে যদি কোনো অনাস্থা থেকে থাকে তা দূর করতে এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, যতটা পারা যায় ভোটকে দৃশ্যমান করুণ ও স্বচ্ছতা তুলে ধরুন। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।’

ভোট গ্রহণ শুরু হওয়ায় তিনি খুশি।

—-ইউএনবি