সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মুন্সীগঞ্জে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং এলাকার বাসিন্দা কালাচাঁন সরদারকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হিরু সরদার (৪০), বাবু সরদার (৩৫), আলমগীর সরদার (৪৫) ও মুক্তা বেগম (৩৫)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, গত কয়েকদিন ধরে কালাচাঁন সরদারের সঙ্গে তাদের প্রতিবেশী বাবু সরদার ও হিরু সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আর এর জেরে গত ১৬ জানুয়ারি বিকালে তারা বাবু সরদার ও হিরু সরদারের নেতৃত্বে কালাচাঁন সরদারের বাড়িতে হামলা চালায়।

কালাচাঁন সরদার বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে যান। ইউপি সদস্যকে না পেয়ে বাড়িতে ফিরার সময় বাড়ির পাশের রাস্তায় বাবু সরদার ও হিরু সরদারসহ তাদের লোকজন কাঠের চেলা দিয়ে কালাচাঁন সরদারকে বেদম মারধার করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান কালাচাঁন। এ ঘটনায় নিহত কালাচাঁনের স্ত্রী বাদী হয়ে লৌহজং থানায় আটজনের নাম উল্লেখ করে আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আাসামি করে একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তার আসামিদের লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

—-ইউএনবি