সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বেনাপোলে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ নারী আটক

যশোরের বেনাপোল চেকপোস্টে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।

ভারত থেকে আসা ওই নারীর নাম নাসরিন আক্তার। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের পরিদর্শক কামাল হোসেন জানান, শুল্ক গোয়েন্দার একটি দল ইমিগ্রেশন কাস্টমসে ভারত থেকে আসা ওই নারীকে আটক করে। এ সময় তার ব্যাগ থেকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কামাল হোসেন।

—ইউএনবি