সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আমরা মধ্যপ্রাচ্যে কখনোই যুদ্ধের ব্যাপ্তি চাইনি: ইরান

অনলাইন ডেস্ক :

গাজা যুদ্ধ ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনায় লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ কখনোই এ অঞ্চলে যুদ্ধ চায়নি। খবর আল জাজিরার। শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সঙ্গে দাঁড়িয়ে তিনি বলেন, ইরান ও লেবানন নিশ্চিত করেছে যে, যুদ্ধ কোনো সমাধান নয়। আমরা কখনো এ যুদ্ধের প্রসার চায়নি। তবে তিনি হুমকি দেন যে, লেবাননে ইসরায়েলের ব্যাপক আক্রমণ হবে সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘শেষ দিন’।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরান ও তাদের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোর ওপর অব্যাহতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর দায় চাপাচ্ছে, ঠিক তখন আমির-আব্দুল্লাহিয়ান এ সফর করলেন। আমির-আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, গাজা ও পশ্চিম তীরে ইহুদিদের হামলা ও গণহত্যার কয়েক মাস পরও তেল আবিব তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

তিনি বলেন, ইহুদিবাদী শাসন ও নেতানিয়াহুর জন্য আমেরিকার অব্যাহত সমর্থনেও পরাজয় ছাড়া কোনো ফল আসবে না। সফরকালে ইরানের এ শীর্ষ কূটনীতিক লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, লেবাননের পার্লামেন্টের স্পিকার জিয়াদ নাখালে, ইসলামিক জিহাদ মুভমেন্টের সেক্রেটারি জেনারেলসহ হামাসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন।