সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চট্টগ্রামে পুলিশ-হকার সংঘর্ষের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা ও পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে ১ হাজার ২০০ লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে (১৩ ফেরুয়ারি) সিএমপির কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরের পেশকার মো. আবু জাফর চৌধুরী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, গতকাল নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকাদের উচ্ছেদ করতে গেলে তারা ম্যাজিস্ট্রেটকে বাধা দেয়, এই সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চসিকের অন্তত সাতজন কর্মচারী আহত হন ও ৪টি গাড়ি ভাঙচুর করা হয়।

এই ঘটনায় আজ কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

—-ইউএনবি