সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে পিকআপ উল্টে নিহত ১৪

অনলাইন ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশে একটি পিকআপ উল্টে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্থানীয় সময় গত বুধবার রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন।

পুলিশ জানিয়েছে, যাত্রী বহনকারী পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি স্বাস্থকেন্দ্রে নিয়ে গেছে। ভুক্তভোগীদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিন্ডোরির কালেক্টর এবং পুলিশ সুপার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। নিনি জানান, আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাবিনেট মন্ত্রী সাম্পাতিয়া উইকি ডিন্ডোরিতে পৌঁছেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ডিন্ডোরি জেলার দুর্ঘটনায় বহু মানুষের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং হতাহতদের পরিবারের সদস্যরা যেন এই শোক সহ্য করতে পারেন সেজন্য প্রার্থনা করেছেন।