সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরের আদালতে জামিন পেয়েছেন বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মামলায় নাটোরের আদালত থেকে জামিন পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

রবিবার (৩ মার্চ) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম ২৪ মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

এ সময় চাঁদ আদালতে উপস্থিত ছিলেন।

চাঁদের আইনজীবী রুহুল আমিন টগর জানান, শুনানি শেষে বিচারক ২৪ মার্চ পরবর্তী তারিখ পর্যন্ত চাদেঁর জামিন মঞ্জুর করেন।

রাজশাহীর পুঠিয়ায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনে আওয়ামী লীগ নেতারা।

এ অভিযোগে ওই বছরের ২২ মে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদি হয়ে আবু সাঈদ চাদেঁর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

—–ইউএনবি