সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রাজধানীজুড়ে রেস্টুরেন্টে পুলিশের অভিযান: আটক ৪ শতাধিক

অনলাইন ডেস্ক :

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (৪ মার্চ) রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের বেশিরভাগই রেস্তোরাঁর ব্যবস্থাপক। সোমবার বিকেলে ওয়ারীর র‌্যাঙ্কিন স্ট্রিটে ১৪টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করে পুলিশ।

বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লেগে ৪৬ জন মারা যাওয়ার ঘটনায় গতকাল রবিবার ও আজ সোমবার রাজধানীজুড়ে রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অন্তত  চার শতাধিকআটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৩৮১ জনের কাছে রেস্টুরেন্ট পরিচালনার অনুমতির কাগজপত্র চাওয়া হয়েছে।  এসব কাগজপত্র যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।