সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণ পাচারের অভিযোগে মো. আল মামুন মন্ডল (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তার কাছ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

শুক্রবার (৮ মার্চ) সীমান্ত মেইন পিলার ৭৮/৮-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর পাকা রাস্তার মোড় এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবক মো. আল মামুন মন্ডল মো. মুজিবর মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে আল মামুন মন্ডল নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। তিনি শুক্রবার সীমান্ত দিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, পরে ওই চোরাকারবারিকে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বাইসাইকেল জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

—–ইউএনবি