সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন

অনলাইন ডেস্ক :

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন। গত বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সুইডেন দ্বিতীয় দেশ যা ন্যাটোতে যোগ দিলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া সম্পর্ন করেছে সুইডেন। এর মাধ্যমে দেশটির ন্যাটোর ৩২তম সদস্য হলো।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন বলেছেন, একতা ও সংহতি হবে সুইডেনের ‘পথনির্দেশক আলো’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, যারা অপেক্ষার করে তাদের ভালো ফল মেলে। সুইডেনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষামূলক জোট এখন আগের চেয়ে শক্তিশালী এবং বৃহত্তর। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল সুইডেন।