সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত পুরান ঢাকার কামালবাগের দেবিদাস ঘাট লেনে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন ঢাদসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে আদালত প্রথমে ৩০/৬ নম্বর হোল্ডিংয়ের মধুমতি প্লাস্টিক কারখানায় যান। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার পাশাপাশি ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি সংক্রান্ত অন্যান্য শর্ত পূরণ না করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে আদালত অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পাশের শরীফ প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা এবং অন্য আরও ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেন।

সব মিলিয়ে আদালত আজকের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ জরিমানা করে।

অভিযানকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লালবাগ জোনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এস এম সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

—–ইউএনবি