সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যশোরে জেলি ভরা ৩৪০ কেজি চিংড়ি জব্দ, দুই বাস মালিককে জরিমানা

যশোরে জেলি ভরা ৩৪০ কেজি চিংড়ি জব্দ করেছে র্যাব। এ সময় পরিবহনে সহায়তা করার অপরাধে দুই বাস মালিককে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪মার্চ) র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি ভরা চিংড়ি জব্দ করা হয়। যশোর থেকে শেরপুরগামী হিমেল সিমান্ত নামে যাত্রীবাহী একটি বাস এবং রংপুরগামী আসিফ স্পেশাল নামে আরেকটি যাত্রীবাহী বাস থেকে এগুলো জব্দ করা হয়।

এ সময় হিমেল সিমান্ত বাসের মালিক মো. সঞ্জয় গুপ্ত লালকে ২৭ হাজার টাকা ও আসিফ স্পেশাল বাসের মালিক আব্দুল মান্নানকে ২৯ হাজার টাকা করে সর্বমোট ৫৬ হাজার টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। চিংড়িগুলো ধ্বংস করা হয়েছে।

—-ইউএনবি