সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জাপানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক :

জাপানে দক্ষিণাঞ্চলে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) ওটা প্রদেশের হিডা শহরে এই দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটি জাপানি প্রতিরক্ষা বাহিনীর ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় একটি টেলিভিশনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এই দুর্ঘটনার ফলে হেলিকপ্টারটির ক্রু বা যাত্রীদের সঙ্গে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

হেলিকপ্টারটিতে আরোহী কতজন ছিল তাও স্পষ্ট জানা যায়নি। তবে খবরে বলা হয়েছে, স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছেছেন। অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিয়েছেন তারা। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের কারণে হিডা শহরে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।