সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক জব্দসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে দক্ষিণ সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম জৈন্তাপুর উপজেলার তেলীজুরি গ্রামের ওসমান আলীর ছেলে।

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নের দক্ষিণ সারিঘাট সরুফৌদ এলাকায় গোয়াইনঘাট-সারিঘাট সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ভারতীয় ১০৫ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—–ইউএনবি