সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাভারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, সাভার:

সাভারে বিশেষ অভিযানে ২০কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৭ মার্চ) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আমিনবাজার বরদেশী পশ্চিমপাড়া এলাকা থেকে মোসা. নাসরিন সুলতানা (১৯) নামের এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবীব খান পিপিএম সেবা মহোদয়ের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম ১৬ মার্চ রাত সাড়ে দশটায় সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা হইতে আসামী মৃত সুলতান আলাউদ্দিন মেয়ে মোসা. নাসরিন সুলতানার নিকট হইতে সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ।