সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেনাপোলে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

আটক ব্যক্তি হলেন- পুটখালী গ্রামের হবিবার রহমানের ছেলে সুমন রহমান (৩৫)।

সোমবার (১৮ মার্চ) ভোরে সীমান্তের পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মাদক ব্যবসায়ী সুমন রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার চাচাতো ভাইয়ের বাড়ির সিঁড়ির নিচে দুটি বস্তায় রাখা ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

—–ইউএনবি