সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাইজারে সন্ত্রাসী হামলায় ২৩ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক :

বুরকিনা ফাসো ও মালির সঙ্গে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের ‘অ্যামবুশ’ আক্রমণে নাইজারের ২৩ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাইজারের সৈন্যরা তিন দেশের সীমান্তের তিলাবেরি অঞ্চলে মঙ্গলবার ও বুধবার নিয়মিত নিরাপত্তা টহল কাজে নিয়োজিত ছিল এবং এ সময় জটিল অ্যামবুশ আক্রমণে তারা নিহত হয় বলে জানায় নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় ৩০ জন সন্ত্রাসীও নিহত হয়।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খুন, চাঁদাবাজি, গবাদি পশু জোর করে নিয়ে যাওয়ায় জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের কবল থেকে স্থানীয় লোকজনকে রক্ষায় ওই সৈন্য দলটি সেখানে কাজ করছিল। এ সময় দলটির ওপর অতর্কিত হামলা চালায় ১০০ জনের বেশি সন্ত্রাসী। তেগুয়ে ও বানকিলারে এলাকার মাঝামাঝি অবস্থানে থাকা সৈন্যদের ওপর আত্মঘাতী গাড়ি হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করে তারা। হামলায় ২৩ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরও ১৭ জন আহত হয়।