সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার জিওফিজিকস এজেন্সি (বিকেএমজি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের তীরে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

বিকেএমজি আরো জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে। পূর্ব জাভার রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলোতে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। সূত্র : আল-অ্যারাবিয়া