সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে নির্মাণাধীন সেতু ভেঙে আটকে পড়েছে ৩০ জন, নিহত ১

অনলাইন ডেস্ক :

নির্মাণাধীন সেতু ভেঙে তার নিচে চাপা পড়েছে ৩০ জন। এ ছাড়া এ ঘটনায় নিহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ)সকাল ৭টার দিকে সেতুটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর স্থানীয়ভাবে উদ্ধার প্রচেষ্টা শুরু হয়। কর্তৃপক্ষ ধারণা করছে, সেখানে ৩০ জন শ্রমিক আটকা পড়েছে। নির্মাণাধী সেতুটি ভেড়ে পড়ার পর সেখানে বিশৃঙ্খলা ও ধ্বংসলীলার দৃশ্যে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, কোসি নদীর ওপর ৯৮৪ কোটি রুপি ব্যয়ে সেতুটি তৈরি করা হচ্ছে। কিছুদিন আগেই বিহারের ভাগলপুরে প্রায় একইভাবে ভেঙে পড়েছিল একটি নির্মাণাধীন সেতু। তা নিয়ে বিহারের সরকার এবং বিরোধী দলের মাঝে ইতিমধ্যেই বাগবিত-া চলছে। গঙ্গা নদীর ওপর নির্মিত চার লেনের সেতুটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সূত্র : এনডিটিভি