সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শ্রীবরদীতে হেরোইন সহ আটক ২

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে হেরোইন সহ জেসমিন আক্তার (৪০) ও মনির মিয়া (৩৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) উপজেলার ভেলুয়া গ্যারেজ মোড় এলাকার ইয়াজলের রাইস মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটককৃত জেসমিন সাতানী শ্রীবরদী মহল্লার মাদক সম্রাট মাহবুব তালুকদারের স্ত্রী ও মনির মিয়া একই গ্রামের আব্দুল করিমের ছেলে। এঘটনায় শনিবার রাতে তাদের নামে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভেলুয়া গ্যারেজ মোড় এলাকার ইয়াজলের রাইস মিলের সামনে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর দিক নির্দেশনায় এসআই মাইনুল রেজা ও এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেসমিন আক্তার ও মনির মিয়াকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীদেরকে রবিবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।