সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আফগানিস্তানের গ্রামে পুরনো ‘মাইন’ বিস্ফোরণে ৯ শিশু নিহত

এপি, ইসলামাবাদ :

আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েকটি শিশু খেলার সময় পুরনো ল্যান্ড মাইন খুঁজে পায় এবং সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৯টি শিশু মারা গেছে।

সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গজনিতে তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হামিদুল্লাহ নিসার বলেন, গজনি প্রদেশের গেরো জেলায় নিজেদের গ্রামের কাছে শিশুরা যে মাইন খুঁজে পেয়েছিল তা কয়েক দশক আগের।

তিনি বলেন, রবিবারের ওই বিস্ফোরণে ৫ থেকে ১০ বছর বয়সী ৫টি ছেলে ও ৪টি মেয়ে নিহত হয়েছে।

আফগানিস্তান কয়েক দশক ধরে যুদ্ধের শিকার হয়েছে এবং যেসব শিশু তাদের পরিবারকে সহায়তা করার জন্য ফেলনা ধাতু সংগ্রহ করে তারা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। তাদের অনেকেই নিহত বা পঙ্গু হয়ে থাকে।