সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাহরাইনের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাহরাইনের সঙ্গে বাংলাদেশের বর্তমানের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুল রহমান এম আহমেদ আল গৌদেরের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা জানান মন্ত্রী।

আনিসুল হক বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনা ছিল খুবই আন্তরিক।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা একমত হয়েছি।

মন্ত্রী বলেন, বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সবচেয়ে বড় সম্পর্ক হলো, আমাদের দুই লাখের বেশি বাঙালি বাহরাইনে চাকরি করছেন।

তিনি বলেন, আজকের আলাপ-আলোচনার সময় রাষ্ট্রদূত জানিয়েছেন, করোনার সময় যখন ভ্যাকসিন দেওয়ার প্রচলন ছিল, তখন বাহরাইনের বাদশাহ তার দেশের নাগরিকের সঙ্গে বাঙালিদের কোনও বৈষম্য করেননি। করোনা প্রতিরোধে সবাইকে সমান সেবা দিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. হাফিজ আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

—-ইউএনবি