সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হবিগঞ্জে ৩১ কেজি গাজা জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ৩১ কেজি গাজা বহন করার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তাশরিফ বাউরি উপজেলার জগদীশপুর চা বাগানের বাউরি টিলার মৃত রমেশ বাউরির ছেলে।

রাতে পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাশরিফ বাউরিকে আটক করে। তবে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন।

পরে ঘটনাস্থল থেকে ৩১ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

—–ইউএনবি