সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বলিভিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৪

অনলাইন ডেস্ক :

বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলের একটি হাইওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া আরো দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় পুলিশ সদস্য জুলিও লরেয়া জানান, নিহতদের মধ্যে এক শিশুসহ ৯ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তিনি জানান, ট্রাকটির চালক বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি লবণ বোঝাই করা ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বলিভিয়ার অরুরো ও পোটোসি বিভাগের সঙ্গে সংযুক্ত একটি হাইওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় আরেক পুলিশ সদস্য অ্যাদেত ক্যাব্রেরা দুর্ঘটনাস্থল থেকে টিভি চ্যানেল রেড ইউনো-কে বলেন, ‘লেন মেনে গাড়ি না চালানো, দ্রুত গতি এবং সতর্কতার অভাবে এই দুর্ঘটনা ঘটে। ’ ক্যাব্রেরা আরো জানান, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ট্রাকের চালককে পুলিশ পাহারায় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। বাসে চালকসহ মোট ১৫ জন যাত্রী ছিল। সূত্র : এএফপি