সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্দ, আটক ২৩

পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক জব্দ এবং চালক ও হেলপারদের আটক করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী।

নামপ্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এসব ট্রাকে অন্তত আড়াই শতাধিক মেট্রিক টন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে।

আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্ধ করা হয় এবং ২৩-২৪ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

—–ইউএনবি