সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেহেরপুরে ১২০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২

মেহেরপুরে ১২০ বোতল ফেনসিডিল জব্দ ও ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মোহাম্মদ জিয়ারুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মো. হযরত আলী (৪৬)।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম শুক্রবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার ধলা গ্রামের বীলপাড়া এলাকায় অভিযান শুরু করে। এ সময় বস্তাভর্তি ফেনসিডিল নিয়ে ওই ২ মাদক ব্যবসায়ী যাচ্ছিলেন। তখন ডিবি পুলিশ দেখে ফেনসিডিল ফেলে পালানোর চেষ্টা করছিলেন তারা। ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।’

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

—–ইউএনবি